২০মার্চ ২০০৫ সালে এক পাকিস্তানী নাগরিককে আটক করে কালিয়াচক থানার পুলিশ। জম্মু কাশ্মীরের আইবি পুলিশ কর্তাদের অভিযোগের ভিত্তিতে
কালিয়াচক থানার পুলিশ এই নাগরিককে গ্রেপ্তার করে। ধৃত ব্যাক্তির নাম এ ওয়াইজেডা মুসলীম ইনকাইবী ওরফে মুসলীম চাচা, ওরফে নাজির খান। জম্মু কাশ্মীরের আই বি অফিসারের রির্পোটে উল্লেখ হয় এই ব্যাক্তির বাড়ি পাকিস্তানের ভাওয়াল থানাতে। জম্মু কাশ্মীর সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এই নাগরিক জঙ্গী কার্যকলাপের উদ্দেশ্যে। এই ব্যাক্তি লস্করী তৈইবা ও আলবাদার জঙ্গী গোষ্ঠীর সদস্য। এ দেশের যুব সমাজকে প্রভাবিত করে জঙ্গী সংগঠন বৃদ্ধি এই ব্যাক্তির কাজ। কার্যত মানববোমা তৈরী করে নাশকতা ঘটনা এর মুল উদ্দেশ্য বলে জানা যায়। পুলিশ এই ব্যাক্তিকে গ্রেপ্তার করে কেস নং -- ৭৬/২০০৫-২১০৩২০০৫। পুলিশ ১২০বি,১২১/২,১২১এ,১২৪এ সহ ১৩/১৪ বৈদেশিক আইন ধারায় মামলা করে। আজ মালদা আদালতের ফ্রাস্ট ট্র্যাক কোর্টে মামলার শুনানি হয়। তাতে বৈদিশিক আইন মামলা ছাড়া সব মামলাতে বেকসুর মুক্তি দেয় আদালত। দীর্ঘ ১২ বছর এই মামলার শুনানির পরও কোন প্রমান ও তথ্য দিতে পারে নি পুলিশ। ফলে মুক্তি পায় এই নাগরিক। বিচার ব্যবস্থার এমন বিচারে খুশি অভিযুক্ত এই পাক নাগরিক।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/T5ckVN5SWKs
মালদা